ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘তিস্তা নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর মনোভাব পজিটিভ’

বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।


গত রবিবার তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত সেচ প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে তিস্তা মহা পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।


পরবর্তীকালে তিনি সাংবাদিকদের জানান, তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিংকে দেখে মনে হলো- তার মনোভাব পজিটিভ। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো।


লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানি কর্তৃক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন।


তিনি আরও বলেন, এ সময় আমি তার সঙ্গে তিস্তা নদী নিয়ে খোলামেলা কথা বলেছি। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে যে সফলতা আসবে তা নিয়েও কথা বলেছি। তার সাথে কথা বলে মনে হলো তিনি বিষয়টি পজিটিভ ভাবে গ্রহণ করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু খবর পাবো।

ads
ads
ads

Our Facebook Page

↑